নারায়ণগঞ্জের ইতিহাস – একটি পূর্ণাঙ্গ প্রেক্ষাপট
🏙️ নারায়ণগঞ্জের ইতিহাস – একটি পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্পনগরী এবং বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত। ঢাকার লাগোয়া অবস্থানের কারণে এ শহরটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। একসময় এই বাণিজ্যিক শহর সারাবিশ্বে প্রাচ্যের ডান্ডি নামেও খ্যাত ছিল। 🔶 নামকরণের ইতিহাস ১৭৬৬ সালে হিন্দু ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে , যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। 🏛️ ব্রিটিশ শাসনামলে উন্নয়ন ব্রিটিশ শাসনামলে নারায়ণগঞ্জ ছিল একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। শীতলক্ষ্যা নদী ছিল জাহাজ চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এখানে পাট ব্যবসা, স্টিমার সার্ভিস ও রেল যোগাযোগের ব্যবস্থা গড়ে ওঠে। নারায়ণগঞ্জকে "দ্য ডান্ডি অব ইস্ট" বলা হতো কারণ এটি পাট শিল্পের কে...