Posts

Showing posts with the label সাধারণ_জ্ঞান_ও_সংস্কৃতি

জেনে নিন জানা অজানার মাপ – নিমেষ, ক্ষণ, দণ্ড ও প্রাচীন সময়ের হিসাব

Image
  জেনে নিন জানা অজানার মাপ | নিতাই বাবু জেনে নিন জানা অজানার মাপ! এক নিমেষে পড়ুন। নিমেষ এতোদিনের সম্পর্ক, এক নিমেষে শেষ! নিমেষ কতো সময়? চোখের পাতা ফেলতে যতো সময় লাগে, মানে খুব অল্প সময়; কিন্তু সময়ের আভিধানিক হিসাব হলো ১৬ মিনিটে এক নিমেষ । ক্ষণ “আজ তুমি ছাড়া প্রতিটি ক্ষণ, লাগে যেনো এক যুগের মতোন”। কালের অতি অল্প সময় হলো ক্ষণ। নিমেষের চার ভাগের এক ভাগ অর্থাৎ চার মিনিটে একটা ক্ষণ। তবে জ্যোতিষশাস্ত্রে ক্ষণ ৪৮ মিনিটে। দণ্ড লঘুপাপে গুরুদণ্ড। দণ্ড হলো দমনযন্ত্র, মানে যা দিয়ে দমন করা যায়। মানে লাঠি। দণ্ড মানে জরিমানা, শাস্তি। দণ্ড মানে নির্দিষ্ট সময়কাল। “প্রাচীন ভারতে খাড়াভাবে স্থাপিত দণ্ডের ছায়া মেপে সময় নির্ণয় করা হতো। দণ্ডের ছায়া পরিমাপ করে হিসাব হতো—এক দণ্ড, দুই দণ্ড ইত্যাদি। মানুষ এখনো বলে, একদণ্ড ফুরসত নেই কিংবা দুদণ্ড অপেক্ষার কথা।” আভিধানিক হিসাবে দণ্ডের সময়ের মাপ হলো ২৪ মিনিট । মুহূর্ত মুহূর্তের মধ্যে সে হারিয়ে গেলো। মুহূর্ত মানে কতো সময়? বারো ক্ষণে এক মুহূর্ত, মানে ৪৮ মিনিট। প্রহর দিনরাতের অংশকে প্রহর বলি, কিন্তু প্রহর কতো সময়? এক প্রহর হলো তিন ঘন্...